১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লালমনিরহাট মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে ফিরে যান।

লালমনিরহাট মাছ ধরতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নাহিয়ান নুর আরবি।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2024, 12:46 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি আগেরদিন থেকে নিখোঁজ ছিল।

রোববার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাণনাথ পাটিকাপাড়া গ্রামে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী। 

নাহিয়ান নুর আরবি নামে ৯ বছর বয়সী শিশুটি ওই গ্রামের নূর আলমের মেয়ে।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, শনিবার শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায়। পরে সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। 

পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে ফিরে যান। পরে রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ওসি মাহমুদুন্নবী বলেন, শনিবার থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।