১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে যমুনায় নিখোঁজ কলেজ ছাত্রের লাশ উদ্ধার

“মেঘাই নৌকা ঘাটের পাশে তমালের মরদেহ ভেসে ওঠে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2025, 12:01 PM

Updated : 26 Aug 2026, 01:11 PM

সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ এক কলেজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মেঘাই নৌকা ঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাজিপুর থানার ওসি নুরে আলম জানিয়েছেন।   

এর আগে বুধবার দুপুরে মেঘাই পর্যটন কেন্দ্রের পূর্ব পাশে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন মেরাজুল ইসলাম তমাল।

১৮ বছর বয়সী তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

ওসি নুরে আলম বলেন, “পরিবারের সঙ্গে যমুনায় বেড়াতে এসে তমালসহ তিনজন যমুনা নদীতে গোসল করতে নামেন। সেখানে প্রচুর স্রোত থাকায় সাঁতরে দুজন তীরে উঠতে পারলেও তমাল পানিতে তলিয়ে যায়।

“খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে ব্যর্থ হন। এরপর সকালে মেঘাই নৌকা ঘাটের পাশে তমালের মরদেহ ভেসে ওঠে।”

মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি নুরে আলম।