১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

“ভারি বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।”

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 10:18 AM

হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কা থাকায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ স্বাক্ষরিত এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়। তখন থেকে সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ছয়টি ট্রেনই বন্ধ আছে।

শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ জানান, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, “ভারি বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের খোয়াই সেতু ছুঁই ছুঁই করছে।

“সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”