২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারের ২ যাত্রী নিহত

ঢাকা থেকে একটি প্রাইভেট কার কক্সবাজার আসার পথে চট্টগ্রামমুখী মারসা পরিবহন বাসের সংঘর্ষ হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

কক্সবাজারের রামু উপজেলায় বাস ও প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। 

রোববার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার স্বপ্নতরী পার্কের সামনে এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান। 

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি বলেন, ঢাকা থেকে একটি প্রাইভেট কার কক্সবাজার আসার পথে চট্টগ্রামমুখী মারসা পরিবহন বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় পুলিশ কাজ করছে বলে জানান ওসি।