১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুলিশ জানায়, খেলা শেষে দুজন পুকুরে হাত ধুতে গিয়ে ডুবে যায়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার সকালে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাড়তা গ্রামে এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানান।

নিহতরা হল- ওই গ্রামের রুবেল হোসেনের পাঁচ বছরের ছেলে রজব আলী এবং লালপুরের মুকুর হোসেন পাঁচ বছরের মেয়ে কেয়া খাতুন।সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। 

ওসি হরিদাস বলেন, কেয়া তার খালার বাড়িতে বেড়াতে আসে। এরপর সকালে রজব ও কেয়া পুকুর পাড়ে খেলাধুলা করছিল। 

“খেলাধুলার এক পর্যায়ে তারা দুজন পুকুরে হাত ধুতে নামে। এ সময় তারা পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।” 

পরে খোঁজাখুঁজি করে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।