১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাইক আরোহী দম্পতির মৃত্যু

সাহেপ্রতাব এলাকার একটি কলেজে গিয়ে ছেলের খোঁজ-খবর নিয়ে ওই দম্পতি বাড়ি ফিরছিলেন।

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাইক আরোহী দম্পতির মৃত্যু
নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

নরসিংদী সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দম্পতির মৃত্যু হয়েছে। 

সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম জানান। 

নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাহেপ্রতাপ এলাকার একটি কলেজে গিয়ে ছেলের খোঁজ-খবর নিয়ে ওই দম্পতি বাড়ি ফিরছিলেন। দগরিয়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন দুজন। 

পরে ছেলে ও স্বজনরা এসে মরদেহ দুটি শনাক্ত করেন।