২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ঢাকা-মোহনগঞ্জ রেলপথে ঝরল আরেক প্রাণ

হাওর এক্সপ্রেসের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান সায়েম।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নেত্রকোণা সদরে ঢাকা-মোহনগঞ্জ রেলপথে ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহতের ১৪ ঘণ্টার ব্যবধানে দুর্ঘটনায় আরও একজন নিহতের খবর পাওয়া গেছে। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের রাজুর বাজার এলাকায় এ দুর্ঘটনা হয় বলে জানান ময়মনসিংহ রেল পুলিশের ওসি আক্তার হোসেন। 

নিহত বারহাট্রা উপজেলার ধনপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ইয়াসিন আহমেদ সায়েম (২০)। 

ওসি আক্তার বলেন, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেসের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে পড়ে যান সায়েম। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে শনিবার সন্ধ্যার পর একই রেলপথের চল্লিশা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত হন।

স্থানীয় একটি কারখানায় কাজ ওই দুই শ্রমিক রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলার সময় অসাবধানতাবশত দুর্ঘটনার শিকার হন।  

দুর্ঘটনায় নিহতদের বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে, বলেও জানান ওসি।

আগের সংবাদ

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত