২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিক নিহত

রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন তারা, বলছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 11:50 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

নেত্রকোণার চল্লিশা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় দুই শ্রমিকের প্রাণ গেছে।

শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার জানিয়েছেন।

নিহতরা হলেন- দিনাজপুর জেলার ছুড়িয়াপাড়া গ্রামের আকাশ রায় (২৪) এবং শেরপুর জেলার বাসিন্দা রাসেল মিয়া (২৫)। তারা নেত্রকোণার একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ বলছে, রেললাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন দুজন। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়।

পরে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।