১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে কচ্ছপ ও শাপলা পাতা মাছ বিক্রি করায় কারাদণ্ড

উদ্ধার করা কচ্ছপ ও মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 05:47 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কচ্ছপ ও শাপলা পাতা মাছ বিক্রির দায়ে এক বিক্রেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার ত্রিমুখী বাজারে অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।

দণ্ডিত ফিলিপ অধিকারী (৫০) উপজেলার কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে।

ইউএনও নিরুপম মজুমদার বলেন, ত্রিমুখী বাজারে ফিলিপের দোকানে কচ্ছপ ও শাপলা পাতা মাছ বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে ২৮টি কচ্ছপ ও দুটি শাপলা পাতা মাছ উদ্ধার করা হয়।

পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উদ্ধার করা কচ্ছপ ও মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে।

সাজা পরোয়ানায় ফিলিপকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।