২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শাপলা তুলতে নেমে প্রাণ গেল ২ শিশুর

স্থানীয় বলেশ্বর বিলের মাঝ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 11:11 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

শেরপুরের একটি বিলে শাপলা ফুল তুলতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে ফাহিমা আক্তার নুন চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে, তার বয়স ৯। আর ৮ বছরের জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।

স্বজনরা বলছেন, সকালে নুন ও জেমি বাড়ির পাশে বিলে শাপলা তুলতে যায়। এরপর থেকে তারা বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় না পেয়ে পরে পরিবারের লোকজন খুঁজতে থাকে। বিকাল ৩টার দিকে বলেশ্বর বিলের মাঝে মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানিয়েছেন।