২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্ন

মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে বাবা ও মেয়ে নিচে চাপা পড়েন।

রাজশাহীতে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসচাপায় বাবা-মেয়ের পা বিচ্ছিন্ন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহতের স্বজনদের আহাজারি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 04:25 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

রাজশাহী বাঘা উপজেলায় মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়ে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে বাবা ও মেয়ের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

সোমবার সকালে উপজেলার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান

আহতরা হলেন- ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী শান্ত ইসলাম (৪৫) ও তার মেয়ে উম্মে তুরাইয়া (৫)। সে গ্রিন হেভেন বিদ্যালয়ের প্লে শ্রেণির ছাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি শান্ত ছুটিতে দেশে এসেছেন। সকালে শান্ত মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে ঢাকাগামী সুপার সনি নামের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও মেয়ে বাসের নিচে চাপা পড়ে।

এতে তাদের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় সামান্য আহত হয়েছেন শান্তর স্ত্রীও। বাবা ও মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আছাদুজ্জামান বলেন, ঘটনার পর বাস চালক ও তার সহকারীরা পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।