২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে নৌকা তৈরিতে বিনিয়োগ করতে চায় আলজেরিয়া

ঢাকার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে নিজ দেশের নাগরিকদের জন্য নৌকা কিনতে চান রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

পিরোজপুরে নৌকা তৈরিতে বিনিয়োগ করতে চায় আলজেরিয়া
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকা পরিদর্শন করেছেন আলজেরিয়া রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা এলাকায় পরিদর্শনে গিয়ে নৌকা তৈরিতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়া রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

ঢাকার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে এখানকার তৈরি নৌকা আলজেরিয়ার নাগরিকদের জন্য কিনতে চেয়ে তিনি বলেন, “এখানে এসে ভালো লেগেছে, আমি আনন্দিত।”

শুক্রবার বেলা ১১টায় আটঘর কুড়িয়ানার ঐতিহ্যবাহী নৌকার ভাসমান হাট ট্রলারে ও হেঁটে পরিদর্শন করেন রাষ্ট্রদূত সাইদানি। পরে ছারছীনা দরবার শরীফে নামাজ আদায় করেন তিনি।

এ সময় তার সঙ্গে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এবং ওসি বনি আমিন উপস্থিত ছিলেন।