২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সড়কে প্রাণ গেল ২ জনের

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুরে সড়কে প্রাণ গেল ২ জনের

দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্ঘটনা কবলিত পিকআপ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 07:29 PM

Updated : 31 Mar 2023, 07:29 PM

দিনাজপুরের ঘোড়াঘাট ও বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

ঘোড়াঘাট থানার এসআই খোকন চন্দ্র চাকী জানান, শুক্রবার সকালে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের গুচ্ছগ্রাম এলাকায় পাথর বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন।

“এ ছাড়া পিকআপে থাকা একজন গরু ব্যবসায়ী ও হেলপার আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।”

নিহত ৪৫ বছর বয়সী চালক জসিম উদ্দিন নরসিংদীর শিবপুর উপজেলার ইটখোলা গ্রামের ইসলামের ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার দুপুরে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।

নিহত ৫ বছর বয়সী তনু দেবনাথ পলাশবাড়ী ইউনিয়নের বৈড়বাড়ি গ্রামের চন্দন দেবনাথের মেয়ে।

বীরগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় আটোরিকশাসহ চালককে আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে মামলার প্রস্তুতিও চলছে বলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানিয়েছেন।