২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রংপুরে জনতার ঢল

দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ দেখতে আসেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Oct 2026, 12:05 PM

Updated : 20 Oct 2026, 12:10 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রংপুরে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দুর্গাপূজার নবমীতে রংপুরের পূজামণ্ডপ দেখতে আসেন তিনি। এতে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই বিভিন্ন এলাকা ছুটে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রিয় নেতাকে কাছ থেকে দেখার প্রত্যাশায় ভিড় করেছেন তারা। দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ।

উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারেক রহমানকে একনজর দেখতেই তারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। তাদের প্রত্যাশা, তার আগমন রংপুরের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে।

বিপ্লব কুমার ব্যক্তি বলেন, “তারেক রহমানকে সামনে থেকে দেখতে পারলে খুব ভালো লাগবে। অনেক দিনের ইচ্ছা, আজ সেই সুযোগের অপেক্ষায় আছি।”

আরেকজন আশরাফুল আলম বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছি। তার বক্তব্য শোনার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর পরিকল্পনা জানার আগ্রহ রয়েছে।”

এদিকে, তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জনসমাগমের কারণে সংশ্লিষ্ট এলাকায় মানুষের চলাচল ও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।