১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতাকর্মীদের করতালি

তারা স্লোগান দেন– ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’।

টোকিওতে তারেক রহমানকে বিএনপি নেতাকর্মীদের করতালি

জাপানের টোকিওতে তারেক রহমানের সফর উপলক্ষে সেখানকার বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।  

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 12:40 PM

Updated : 28 Oct 2026, 12:17 AM

জাপানের টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে করতালি দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকেরা।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে টোকিওর চিয়োদা ওয়ার্ডের নাগাতাচো এলাকায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’র কাছের একটি সড়কে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা।

তারেক রহমানকে বহনকারী গাড়িবহর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশের সময় তারা করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সহসভাপতি মাসুম জাকির, শাখা ইউনিটের নেতা কাজী সাদেকুল হায়দার বাবলু, জুয়েল পাঠান, মাকসুদুল হাসান, টুটুল ইব্রাহিম, ওমর ফারুক রিপন, ফরহাদ প্রিন্স,মাসুদ প্লাবন, ইমরান আল ইমু, ইসমাইল হোসেন, শেখ ফয়সাল, সাইফুল ইসলাম, তাওহিদুল ইসলাম হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অর্ধশতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা ‘জাপানে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন এবং বারবার করতালি দিয়ে তাকে স্বাগত জানান।