১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ইস্তাম্বুলে তারেক রহমানকে অভ্যর্থনা

তিনি বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

আনতালিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 07:53 PM

Updated : 10 Nov 2026, 07:53 PM

একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারপ্রধানের উপপ্রেস সচিব হাসান শিপলু জানান, ইস্তাম্বুলে পৌঁছানোর পর তারেক রহমানকে বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান তুরস্কের বেসামরিক প্রশাসনবিষয়ক প্রধান পরিদর্শক এম. ইলকার হাকতানকাচমাজ।

স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে আনতালিয়ার উদ্দেশে রওনা হন তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।

সরকারপ্রধান বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। তিন দিনের সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।