টোকিওতে ভোজসভায় তারেক রহমান ও সফরসঙ্গীরা
সেখানে জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানিয়ে কুশল বিনিময় করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
জাপানের টোকিওতে রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান।
মঙ্গলবার দুপুরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-এ দ্বিপক্ষীয় বৈঠকের পরপরই এ ভোজসভার আয়োজন করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এ ভোজ হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ সফরসঙ্গীরা অংশ নেন।”
মধ্যাহ্নভোজে অংশ নিতে আসা জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানিয়ে কুশল বিনিময় করেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
ভোজসভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
