শিক্ষায় সহযোগিতা: বঙ্গবন্ধু কৃষি ও ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর গঙ্গা প্রসাদ প্রশেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. গিয়াসউদ্দীন মিয়া স্মারকে স্বাক্ষর করেছেন।
শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রশেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. গিয়াসউদ্দীন মিয়া নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে র একাডেমিক কাউন্সিল সভাকক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (জনসংযোগ) মো. মজনু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে অধ্যাপক শ্যামল দাস, ডিন ফ্যাকাল্টি অব আর্টস এন্ড কমার্স অধ্যাপক শমীর কুমার শীল, ডিপার্টমেন্ট অব হিউম্যান ফিজিওলজির প্রধান অধ্যাপক আশিস নাথসহ চারজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, ডিনবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর ও হল প্রভাস্টগণ উপস্থিত ছিলেন।
