মেহেরপুর সীমান্ত দিয়ে আরও আটজনকে ঠেলে দিল বিএসএফ
মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে এই নিয়ে ১১ দফায় বিএসএফ ১৪৫ জনকে ঠেলে পাঠাল।
মেহেরপুরের গাংনী উপজেলা সীমান্ত দিয়ে আরও আটজনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
বিজিবি চুয়াডাঙ্গা-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর পিলার পয়েন্ট দিয়ে আট বাংলাদেশিকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করে ফেরত পাঠিয়েছে ভারত। তারা খুলনা, জামালপুর ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, বিজিবির পক্ষ থেকে আটজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। যাচাই-বাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মেহেরপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে এই নিয়ে ১১ দফায় বিএসএফ ১৪৫ জনকে ঠেলে পাঠাল।
