২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ট্রাক, বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৬৩

গুরুতর আহত বাসের এক যাত্রী ও ট্রাকের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 06:42 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৬৩জন আহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইটাখোলা থানার ওসি মনির হোসেন।

আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। 

প্রতক্ষদর্শীদের বরাওত ওসি জানান, সকালে মহাসড়কের বাসাইল এলাকায় সিলেটমুখী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। 

এ সময় পিছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা মারে। এতে ট্রাকটির চালকসহ বাস ও প্রাইভেট কারে থাকা ৬৩জন যাত্রী আহত হয়। 

ওসি আরও জানান, পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। 

বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান। 

এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে বলেও জানান ওসি।