২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ৪

আরও পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 08:35 AM

Updated : 26 Aug 2026, 12:32 PM

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাখরনখরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাধবপুর থানার ওসি আব্দুলাহ আল মামুন। 

নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার চমকপুর গ্রামের মোস্তাকিমা আক্তার, হাফিজুর রহমান, বাগতা গ্রামের আয়েশা বেগম ও পিকআপ ভ্যানের চালক মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রহিম মিয়া।

ওসি বলেন, “ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। পিকআপে ঘরের জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিল। 

“আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।”

ওসি মামুন বলেন, মরদেহ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।