১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক

মন্ত্রী সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 03:41 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

হঠাৎ করেই নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার নির্ধারিত সময় সকাল ৯টায় চিকিৎসকসহ অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত থাকায় তিনি সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করার কথা বলেন।

সকাল সাড়ে ৮টায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন মন্ত্রী। 

তিনি বলেন, “স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ চিকিৎসক দায়িত্বরত। ছুটিসহ নানা কারণে ১৬ জন উপস্থিত থাকার কথা। তবে উপস্থিত পেয়েছি মাত্র আটজন, যা অত্যান্ত দুঃখজনক। 

চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পরিকল্পনা বাস্তবায়নে চিকিৎসকদেরই ভূমিকা নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।