২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মিশুক চালককে হত্যা মামলায় ২ আসামি রিমান্ডে

১৩ অক্টোবর রাতে দুই হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই চালকের মৃতদেহ একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2024, 08:21 PM

Updated : 26 Aug 2026, 10:48 AM

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ব্যাটারিচালিত মিশুক চালক আব্দুল হাই বাচ্চু হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ডে পেয়েছে পুলিশ।

সোমবার দুপুরে আসামিদের উল্লাপাড়া আমলি আদালতে তুলে সাত দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক। 

আসামিরা হলেন- উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং পূর্বদেলুয়া মধ্যপাড়ার প্রয়াত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০)।

নিহত আব্দুল হাই বাচ্চু (৩৮) উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দপাড়ার আফসার আলীর ছেলে।

পুলিশ পরিদর্শক নিয়ামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তারের পর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। সোমবার শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ১৩ অক্টোবর রাতে দুই হাত বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় আব্দুল হাই বাচ্চুর মৃতদেহ উপজেলার মধুপুর কবরস্থানের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুক উদ্ধারসহ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে। 

এ ঘটনায় বাচ্চুর স্ত্রী সাজেদা খাতুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে থানায় হত্যা মামলা করেন।