‘অপারেশন ডেভিল হান্ট’: ঝালকাঠিতে বাবা-ছেলে গ্রেপ্তার
গোদণ্ডা গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান।
ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের বিশেষ ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদণ্ডা গ্রামের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুবিদপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজ্জাক সরদার এবং তার ছেলে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল সরদার।
ওসি আরিফুল আলম বলেন, সদর থানার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
