২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬ জন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে ফেরার পথে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কার জের ধরে এই সংঘর্ষ, বলছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 10:40 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

মুন্সীগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছয়জনসহ আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলার মোল্লাকান্দির মুন্সিকান্দিতে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানিয়েছেন।

আহতরা হলেন- শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)।

স্থানীয়রা বলছেন, বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা-হালিম গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপির সমর্থক উজির আলীর লোকজনের সংঘর্ষ হয়েছে।

ওসি সাইফুল আলম বলেন, বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে ফেরার পথে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গ্লাস ভেঙে যায়। এর জেরেই হালিম ও উজির আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আসা আট জনের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ। দুজন ককটেলের আঘাতে আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘রেফার্ড’ করা হয়েছে।