১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝড়ো আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ-ফেরি বন্ধ

রোববার বিকাল ৪.৪০ মিনিটের দিকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 06:04 PM

Updated : 26 Aug 2026, 03:29 PM

ঝড়ো আবহাওয়ার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সব ধরনের নৌ চলাচল বন্ধ করেছে ঘাট কর্তৃপক্ষ। 

রোববার বিকাল ৪.৪০ মিনিটের দিকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান। 

তিনি বলেন, বৈরি আবহাওয়া, ঝড়ো বাতাসের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। 

পাটুরিয়া প্রান্তে তিনটি আর দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরি নোঙর করে রয়েছে।