Published : 21 Dec 2025, 06:11 PM
অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু অভিযানে নওগাঁর রাণীনগরে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ।
গ্রেপ্তার আব্দুল ওহাব চাঁন (৫৫) কালীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলার রাতোয়াল গ্রামের বাসিন্দা। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য।
ওসি মো. আব্দুল লতিফ বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চাঁন উপজেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলার সন্দেহভাজন আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
রোববার দুপুরে আব্দুল ওহাব চাঁনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।