১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার-টেকনাফ সড়কে চাকরিচ্যুত শিক্ষকদের অবরোধ, যানজটে ভোগান্তি

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় ১ হাজার ২৫০ শিক্ষককে ছাঁটাই করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2025, 12:41 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা।

সোমবার সকাল ৭টার দিকে উখিয়ার কোটবাজার এলাকায় সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত শিক্ষকরা। ফলে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, বিনা কারণে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় ১ হাজার ২৫০ শিক্ষককে ছাঁটাই করা হয়েছে। তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন।

চাকরি হারানো স্থানীয় শিক্ষকদের অভিযোগ, অর্থ সংকটের কারণ দেখিয়ে ‘তালবাহানা’ করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিয়েও কোনো সুরাহা না হওয়ায় ফের আন্দোলনে নেমেছেন তারা।

এদিকে সড়ক অবরোধের কারণে কোটবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

যানজটে আটকা পড়ে অনেক যাত্রী হেঁটে গন্তব্যে যাচ্ছেন।