Published : 31 Aug 2026, 05:38 PM
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তান হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপ-কমিশনার সনাতন চক্রবর্তী সোমবার বিকালে সাংবাদিকদের বলেন, আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছিল। তারা আগে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। যে তথ্যগুলো এসেছে সেগুলো ক্রস চেক করা দরকার, যাচাই করা দরকার। সেজন্য আমরা রিমান্ডের আবেদন জানাই।
“আদালত অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করেছে। আসামিদের পক্ষে লিগ্যাল এইডের আইনজীবীরা ছিলেন। কিছু আইনগত বাধ্যবাধকতা আছে, অর্থাৎ যদি কেউ ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দেয়, তাহলে তাদের রিমান্ডে দেওয়ার সুযোগ নেই।”
তিনি বলেন, “নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োজিত হয়েছেন এবং নতুন নতুন তথ্যের কথা চিন্তা করে আদালত আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। এজন্য আগামী তিন দিনের মধ্যে যেকোনো দুই দিন, তিন ঘণ্টা করে জেলগেটে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়া গেছে।”
আরও পড়ুন:
রংপুরে গণপতি পরিবার হত্যা: মুগ্ধ-সিদ্ধার্থের ডোপ টেস্টে মেলেনি মাদকের অস্তিত্ব
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: 'মবের' শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি
রংপুরে শিক্ষক পরিবার হত্যা মামলা ডিবিতে
রংপুরে শিক্ষক পরিবার হত্যা: মুগ্ধ-সিদ্ধার্থের গ্রেপ্তার নিয়ে বাবা
রংপুরে শিক্ষক পরিবারে ৪ খুন: আদালতে দুই আসামির 'স্বীকারোক্তি'
গণপতি চক্রবর্তীর পরিবারকে হত্যার পর খুনিরা 'বাসায় গোসল করে খেজুর খায়'
'ইয়াবা সেবনে বাধা দেওয়ায়' রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
গণপতি চক্রবর্তীর পরিবারের আর কেউ রইল না
'ইয়াবা সেবনে বাধা দেওয়ায়' রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ
ফোনে না পেয়ে বাসায় এসে বোনসহ চারজনের লাশ পেলেন পূজা চক্রবর্তী