২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা

একদিন আগে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা
শেফালিকা ত্রিপুরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 06:59 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নারী উন্নয়নকর্মী শেফালিকা ত্রিপুরা। 

মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি জেলা পরিষদের ১৯৮৯ সালে ১৪ এর ধারা অনুযায়ী জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হল।

চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সকলের সহযোগিতা চেয়েছেন শেফালিকা ত্রিপুরা।

এর আগে সোমবার দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে ১৪ জন সদস্যকে অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের অবমূল্যায়ন, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষের বিনিময়ে শিক্ষক বদলি, ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ ও দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়। অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন।

সেইসঙ্গে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব পালন থেকে বিরত