২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনার পর কবে ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2024, 04:21 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল লালবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান।

নিহতরা হলেন-সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।

তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক বলতে পারেনি পুলিশ।তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, “লালবাগ এলাকায় কোম্পানীগঞ্জগামী ট্রাকের সঙ্গে সিলেটগামী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর কবে ট্রাক ও অটোরিকশা পুলিশ জব্দ করলেও ট্রাক চালক পালিয়ে গেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।