২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে আগুনে পুড়ল ১০ বসতঘর

আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 08:52 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ঝালকাঠিতে আগুন লেগে মালামালসহ দশটি ঘর পুড়ে গেছে। 

সোমবার দুপুরে শহরের শ্মশানঘাট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সরকারী পরিচালক সেলিম মিয়া জানিয়েছেন। 

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথমে একটি ঘরে আগুন লাগে। পরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। 

“কিন্তু ততক্ষণে দশটি ঘর মালামালসহ পুড়ে যায়।”

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তার। 

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, “আগুনের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে তদন্ত চলছে।”