কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল ব্যাহত
এ সময় মাঝ নদীতে দৌলতদিয়াগামী ফেরি ‘এনায়েতপুরী’ ও ‘খানজাহান’ আটকে ছিল।
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
অপরদিকে একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথে সাড়ে পাঁচ ঘণ্টা ফেরি বন্ধ ছিল।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার রাত ৩টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে পাটুরিয়া- দৌলতদিয়া পথে ফেরি চলাচল বন্ধ ছিল।
এ সময় মাঝ নদীতে দৌলতদিয়াগামী ফেরি ‘এনায়েতপুরী’ ও ‘খানজাহান’ আটকে ছিল।
এদিকে ঘন কুয়াশায় রাত ২টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ।
