১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে পুকুর সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

সাংগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 08:32 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুকুরের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাংগর এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান।

নিহত বিপ্লব পাটিকর (২৭) ওই এলাকার নির্মল পাটিকরের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বিপ্লবসহ কয়েকজন একটি পুকুরের পানি সেচে মাছ ধরছিলেন। সেজন্য তারা বৈদ্যুতিক ‘জগ মেশিন’ ব্যবহার করছিলেন।

একপর্যায়ে অসাবধানতাবশত বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি সুজন বিশ্বাস বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।