২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মনোনয়নপত্র কেনার পর গ্রেপ্তার সাবেক যুবলীগ নেতা

কুতুবুল্লা হোসেন মিয়া কুটি শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি; তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম কেনার পর পরই মাগুরার শ্রীপুর উপজেলার সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সোমবার দুপুরে মনোনয়নপত্র সংগ্রহ করেন শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লা হোসেন মিয়া কুটি।

তারপর তাকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি আশিকুর রহমান জানান।

মিয়া কুটি মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি শ্রীকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান বলেন, মিয়া কুটিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি একাধিক মামলার আসামি।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মিয়া কুটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও নাশকতার মামলার আসামি।

এদিকে জেলা নির্বাচন কার্যালয় জানিয়েছে, প্রথম দিনে মনোনয়ন সংগ্রহ করেন মাগুরা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এম বি বাকের। এ ছাড়া মাগুরা-২ অসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।