২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

দেবর কদর আলীকে গ্রেপ্তার করতে মাঠে নেমেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 12:56 AM

Updated : 26 Aug 2026, 01:27 PM

হবিগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। 

রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার পইল উত্তর পাড়া এলাকার বাড়ি থেকে আলম আরা বেগম নামের ৩৫ বছর বয়সী ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলম আরা বেগম ওই গ্রামের সবজি ব্যবসায়ী মনিরুজ্জামান সিতু মিয়ার স্ত্রী। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, সিতু মিয়ার ভাই কদর আলী পারিবারিক কলহের জের ধরে আলম আরাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানার ওপর রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। 

পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম শাহাবুদ্দীন শাহীন বলেন, “কদর আলীকে গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম কাজ করছে। দ্রুতই তাকে গ্রেপ্তার করা হবে।