১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ৬ ঘণ্টা ‘রেল ব্লকেডের’ পর নতুন কর্মসূচি শিক্ষার্থীদের

বৃহস্পতিবার যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় রেলপথ-সড়কপথ অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 05:39 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছয় ঘণ্টা ‘রেল ব্লকেডের’ পর নতুন কর্মসূচি ঘোষণা করে রেলপথ ছেড়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগে পুনরায় শুরু হয়েছে। 

বুধবার বেলা ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা রেলপথ ছাড়েন বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ।

তিনি বলেন, শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে যাওয়ায় আটকা পড়া ছয়টি ট্রেন গন্তব্যের পথে রওয়ানা হয়েছে। এতে রেল যোগাযোগ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। 

এর আগে বুধবার সকাল ৯টা থেকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথে অবস্থান নিয়ে ‘রেল ব্লকেড’ করেন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও বেলা তিনটা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যান তারা। 

শিক্ষার্থীরা বলেন, ৯ বছরেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়নি। ভাড়া ভবনে চলছে কার্যক্রম চলছে। এতে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

তাই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন করছেন তারা। 

এরপরও সরকারের কোনো পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করা হয়েছে।

পরে বেলা ৩টার দিকে বৃহস্পতিবার যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় রেলপথ-সড়কপথ অবরোধের ঘোষণা দিয়ে রেলপথ ছাড়েন তারা।  

শিক্ষার্থীরা বলেন, তাদের দাবির বিষয়ে স্পষ্ট ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, তারা ঘরে ফিরে যাবেন না।

পুরানো খবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ব্লকেড’, উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ: পৌনে ২ ঘণ্টা ঢাকার

সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ফের মহাসড়ক

অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফের সড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মুখে কালো কাপড়

ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতীকী পাঠদান

মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 'প্রতীকী' ক্লাস, যাত্রীদের ভোগান্তি

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনে বিলম্ব, রিজওয়ানার পদত্যাগ দাবি