১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহাসড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চলছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 04:40 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা বিষয়ে এক সেমিনার ঢাকা-পাবনা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে।   

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সেমিনারের আয়োজন করেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ। আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কর্মকর্তা চন্দ্রন মণ্ডল ও গবেষণা কর্মকর্তা শহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম। 

প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন হয়নি। ডিপিপির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি জানিয়েছে আসছেন। 

এ অবস্থায় ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্যদিয়ে লাগাতার আন্দোলন করছেন তারা। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি।