১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাথরুমে মাটি ফেলা নিয়ে বিতণ্ডা: ‘ভাইয়ের হাতে’ ভাই খুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে  তার চাচাত ভাইয়ের বিরুদ্ধে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম।

নিহত ইসমাইল হোসেন নাবিল (২১) ওই এলাকার বাসিন্দা এবং কানাইঘাট সরকারি কলেজের ছাত্র ছিল।

স্থানীয়দের বরাতে ওসি আমিনুল বলেন, ‌‌“নাবিল ও তার চাচাত ভাই ইসলাম হোসেন একই বাড়িতে থাকতেন। সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন ইসলাম।'” 

এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা যায়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, নাবিলের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী সাংবাদিকদের বলেন, “ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপতালে নেওয়ার পথে সে মারা যায়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।”