Published : 25 Mar 2026, 06:40 PM
সিরাজগঞ্জে যমুনা নদী থেকে আনুমানিক ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার দুপুরে চৌহালী উপজেলার সীমান্তবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকুশা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর ভট্টাচার্য জানান।
শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই বলেন, “জেলেরা নদীতে মাছ ধরার সময় শিশুটির লাশ জালে উঠে আসে। এরপর জেলেরা সেটি নদী তীরে রেখে দেন।
“ধারণা করা হচ্ছে উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।”
ঘটনাস্থল টাঙ্গাইল জেলার মধ্যে হওয়ায় মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই প্রবীর জানান।