২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় উব্ধাখালির পানি বিপৎসীমা ছাড়িয়েছে

ভারি বৃষ্টি হওয়ায় উব্ধাখালি নদীর পানি দ্রুত বেড়ে চলেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 03:50 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

টানা বৃষ্টিতে নেত্রকোণার প্রধান নদী উব্ধাখালি নদীর পানি বেড়ে বিপৎসীমা ছাড়িয়ে গেছে। এছাড়াও সোমেশ্বরী ও কংশের পানিও বেড়ে চলেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান বলেন, গত ২৭ ঘণ্টায় সোমবার দুপুর ১২টা পর্যন্ত উব্ধাখালি নদীর পানি কলমাকান্দা পয়েন্টে ২৫ সেন্টিমিটার বেড়েছে। এখন পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর আগে রোববার সকাল ৯টায় উব্ধাখালির পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচে দিয়ে বইছিল। কিন্তু ভারি বৃষ্টি হওয়ায় উব্ধাখালি নদীর পানি দ্রুত বেড়ে চলেছে।

এছাড়া সোমেশ্বরী ও কংশ নদীর পানিও বাড়ছে বলে জানান সারোয়ার।    

তিনি বলেন, সোমেশ্বরী নদীর পানি বেড়ে বিজয়পুর পয়েন্টে ৫ দশমিক ১৯ সেন্টিমিটার ও দুর্গাপুর পয়েন্টে ১ দশমিক ৮০ সেন্টিমিটার নিচে দিয়ে বইছে। আর কংশের পানি বেড়ে জারিয়া পয়েন্টে ১ দশমিক ৬০ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।