২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৭ জনের কারাদণ্ড

“জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2024, 07:21 PM

Updated : 26 Aug 2026, 10:44 AM

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

এ সময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড জানায়, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৬ জেলেকে আটক করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৯ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ইউএনও শাখাওয়াত জামিল সৈকত বলেন, “আটক জেলেদের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হযয়েছে। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।”