১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু

নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাইয়েদ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2026, 05:45 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

কুড়িগ্রাম জেলার উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি ও তার স্ত্রীর প্রাণ গেছে। 

বুধবার বেলা আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি সাঈদ ইব‌নে সি‌দ্দিক জানিয়েছেন। 

নিহতরা হলেন- বলদিপাড়া গ্রা‌মের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রা‌বেয়া বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাইয়েদ। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে যান তার স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে তার স্ত্রীও মারা যান। খবর পেয়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে পু‌লিশ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ওসি সাঈদ ইব‌নে সি‌দ্দিক জানান।