২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গা থেকে অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১

র‌্যাব জানায়, বুধবার শিশু তামিমকে বাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করেন আল-আমিন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2024, 03:43 PM

Updated : 18 Apr 2024, 03:43 PM

চুয়াডাঙ্গা থেকে অপহৃত হওয়া সাত বছর বয়সি এক শিশুকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে; এ সময় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন।

উদ্ধার হওয়া শিশু তামিম হোসেন চুয়াডাঙ্গা সদরের হানুরবাড়াদি গ্রামের সুন্নত আলীর ছেলে।

গ্রেপ্তার আল-আমিন (২৯) বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মেষতলী বাজার এলাকায়।

অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ বলেন, দুই মাস আগে তামিমের বাবা সুন্নত আলীর সঙ্গে আল-আমিনের বন্ধুত্ব সর্ম্পক গড়ে উঠে।

“এ অবস্থায় বুধবার শিশু তামিমকে বাড়ির পাশ থেকে কৌশলে অপহরণ করেন তিনি। এরপর তামিমের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন।“

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, এরপর র‌্যাব-১২ এর একটি দল শিশুটি উদ্ধারে অভিযান শুরু করে। পরে সকালে বেলকুচি উপজেলার চন্দনগাঁতি দক্ষিণপাড়া থেকে অপহৃত শিশু তামিমকে উদ্ধার ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার আল-আমিনকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।