২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার মামাত ভাই হীরা গ্রেপ্তার

শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে।

শেখ হাসিনার মামাত ভাই হীরা গ্রেপ্তার
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ অলিদুর রহমান হীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2025, 06:14 PM

Updated : 26 Aug 2026, 01:26 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম জানান।

শেখ অলিদুর রহমান হীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন শেখ হীরা। তার বিরুদ্ধে ঢাকার একাধিক থানা, খুলনা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। 

উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম বলেন, শেখ হীরাকে দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।