২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় ধরা পড়ল ৩০ কেজির বাগাড়, বিক্রি ৩৮ হাজারে

এক হাজার ৩০০ টাকা কেজি দরে স্থানীয় এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

পদ্মায় ধরা পড়ল ৩০ কেজির বাগাড়, বিক্রি ৩৮ হাজারে
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জালে ধরা পড়া বাগাড় নদী থেকে আড়তে নেওয়া হচ্ছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 07:15 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে প্রায় ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে; যা বিক্রি হয়েছে ৩৮ হাজার টাকায়।

শুক্রবার ভোরে উপজেলার কুশাহাটা এলাকায় জেলে রাম হলদারের জালে মাছটি ধরা পরে বলে জানান স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ।

তিনি বলেন, “সকালে রাম হলদার মাছটি দৌলতদিয়ার মহন মণ্ডলের আড়তে নিয়ে আসেন। ২৯ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৪৮০ টাকায় কিনে নেই।”

মাছটি ফেরি ঘাটের পন্টুনে বেঁধে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে; কিছু লাভ পেলেই বিক্রি করা হবে বলে ভাষ্য এই মাছ ব্যবসায়ীর।