ভোট দিতে এসে অসুস্থ, হাসপাতালে জামায়াত প্রার্থীর ভাইয়ের মৃত্যু
তিনি ঝালকাঠি-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই।
ভোট দিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে ঝালকাঠি-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নলছিটি পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আল আমিন।
মৃত শেখ এমদাদুল করিম (৪৫) জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমের ছোট ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নলছিটি উপজেলার অনুরাগ ভোটকেন্দ্রে ভোট দেন এমদাদুল। সেখান থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ ইমদাদুল করিম দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে জামায়াত নেতা আল আমিন জানান।
