২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়ল ৩ গরু

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফুলবাড়ী স্টেশনের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুড়িগ্রামে কয়েলের আগুনে পুড়ল ৩ গরু
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কয়েলের আগুনে গোয়াল ঘর পুড়ে এক কৃষকের তিনটি গরু ও একটি ছাগল মারা গেছে। 

রোববার ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ বলেন, শামসুল হকের গরু ও ছাগল পুড়ে মারা গেছে। তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শামসুল হক বলেন, রাতে প্রতিদিনের মত মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েল জ্বালিয়েছিলেন। সেই কয়েল থেকে আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ে। 

এ সময় গবাদিপশুর চিৎকারে লোকজন জেগে ওঠে। সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই গরু-ছাগল মারা যায়। 

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফুলবাড়ী স্টেশনের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।