২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহী

শিল্পপতি মনজুর এলাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 05:04 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

বিএনপির যুগ্ম মহাসচিব এবং দলের জেলা কমিটির সভাপতি খায়রুল কবীর খোকন বুধবার বিকালে বলেন, ১৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি মনজুর এলাহীকে দেওয়া হয়েছে।

পরে মনজুর এলাহী নিজেও মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মনোনয়নের বিষয় জানান।  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৬ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। পরে আরও ৩৬টি আসনে প্রার্থী দেওয়া হয়।

বুধবার দুটি আসনে আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে বিএনপি মোট ২৭৪টি আসনের নাম ঘোষণা করেছে।

এ ছাড়া শরিকদের দিয়েছে আরও ১২টি। বাকি ১৪টি আসনের মধ্যেও কাউকে কাউকে মনোনয়ন দেওয়া হচ্ছে।