২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় তিন বাইকের সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু, আহত ৪

“কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,” বলেন ওসি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 12:46 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

নওগাঁর মান্দা উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু ও চারজনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া (মীরপুর) এলাকার মিলনের ইটভাটা সংলগ্ন নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার গণেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে তুহিন (২০) ও এমদাদুল হকের ছেলে ইয়ামিন আলী (২০)।

মান্দা  থানার  ওসি আবু রায়হান বলেন, “কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ বলছে, হতাহতরা সবাই বন্ধু। তিনটি মোটরসাইকেলে করে সতীহাট এলাকা থেকে তারা ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। মিলনের ইটভাটা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাকি দুটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন মারা যান। ইয়ামিনকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত চারজন হলেন—মীরপুর গ্রামের নেকবর আলীর ছেলে আশিক (২০), গণেশপুর গ্রামের আফতাবের ছেলে সাদিক (২০), সবুজের ছেলে তরুণ (২০) এবং শ্রীরামপুর গ্রামের আমজাদের ছেলে আনোয়ার (২০)।